চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের নির্বাচন নিয়ে উন্মুক্ত আলোচনা


১১ মার্চ, ২০১৮ ২:১৬ : পূর্বাহ্ণ

সকালেরসময় ডেস্ক:: একটা সময় ছিল, যখন আগের দিনের ঘটনার বিস্তারিত বিবরণ পাওয়া যেত পর দিনের সংবাদপত্রে। এখন তথ্যপ্রযুক্তির কল্যাণে দেশ-বিদেশের সংবাদ ঘটনা প্রায় সঙ্গে সঙ্গেই পেয়ে যাচ্ছে মানুষ। আগের মতো অপেক্ষায় থাকতে হচ্ছে না। এই যে তাৎক্ষণিক ও টাটকা সংবাদ সরবরাহ এতে অন্যতম ভূমিকা পালন করছে দেশের অনলাইন সংবাদ পোর্টালগুলো।

তাই এ সংবাদমাধ্যমটিকে মাল্টিমিডিয়া বলেন অনেকে। শুধু ইন্টারনেট সংযোগ থাকলেই মোবাইল বা কম্পিউটারে ঘরে-বাইরে যে কোনো জায়গায় বসে জানা যায় দেশ-বিদেশের সার্বিক পরিস্থিতি। আর অনলাইন সংবাদ সুবিধার কারণে ভবিষ্যতে বিশ্বে ছাপা সংবাদপত্রের অস্তিত্ব থাকবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে।

চব্বিশ ঘণ্টা তাৎক্ষণিক সংবাদ দেয়ার পাশাপাশি বিশেষ সংবাদ, ফিচার, সাক্ষাৎকার ইত্যাদি বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে দেশে দ্রুত জনপ্রিয় হচ্ছে অনলাইন সংবাদমাধ্যম। ২০০৪ সালে শুরু হওয়া অনলাইন সংবাদ মাধ্যম এখন অনেক জনপ্রিয়। চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব নির্বাচন-২০১৮ উপলক্ষে চট্টগ্রামে কর্মরত অনলাইন সাংবাদিকদের এক উম্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর এশিয়ান এস.আর হোটেলে ১০ মার্চ শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা অবধি চলে এ উম্মুক্ত আলোচনা।

এসময় অনলাইন নিউজ পোর্টাল ও অনলাইন সাংবাদিকতা বিষয়ে সমৃদ্ধ আলোচনায় উঠে আসে নানা আশার কথা। আলোচনা হয় এ মাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবকে আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা রাখার বিষয়েও। এছাড়া আগামী ৭ এপ্রিল নির্বাচন উপলক্ষ্যে সদস্য ভর্তি, ভোটার তালিকা প্রকাশ, প্রার্থীতার জন্য নমিনেশন, প্রার্থীতা প্রত্যাহার ও নির্বাচন সংক্রান্ত সার্বিক বিষয়ে আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি সুলাইমান মেহেদী হাসান, বনপা চট্টগ্রামের সাধারণ সম্পাদক কামরুল হুদা, সহ-সভাপতি বাবলু দাস, সাংগঠনিক সম্পাদক মো. হামিদুর রহমান, কাজী মিনহাজ উদ্দীন রুদভী, মোহাম্মদ ফোরকান, কে.এম মঞ্জুরুল হক জাহেদ, বাবলু বড়ুয়া, জিয়া উদ্দিন কাদের, এম.আই মারুফ পাটোয়ারী, এম.এ হাশেম আকাশ, মোহাম্মদ কায়সার, আব্দুল কাদের রাজু, এম আর আমিন, মো. কামাল উদ্দিন, আবু শাহেদ, মো. ইলিয়াছ, মোবারক হোসাইন ভূঁইয়া, আবু সাহিদ, মো. দেলোয়ার হোসাইন, মাসুদ আজহার, নেজাম উদ্দিন সোহান, মো. রফিক উদ্দিন ।

অনলাইনে উপস্থিত ছিলেন বনপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু তাহের, বনপা চট্টগ্রাম জেলার সহ-সভাপতি শাহজাহান সাজু। উল্লেখ্য, আগামী ৭ এপ্রিল, ২০১৮ইং চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাবের আসন্ন নির্বাচনকে নিরপেক্ষ ও সফলভাবে আয়োজনের জন্য ইতোমধ্যে জাতীয় অনলাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে ৩ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। অনলাইন সাংবাদিকদের উদীয়মান নেতা ফখরুল ইসলাম পরাগ, সিনিয়র সাংবাদিক শাহাদাৎ হোসেন আশরাফ ও বনপা চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি, চট্টগ্রাম অনলাইন আন্দোলনের পুরোধা মো: এয়াকুবকে নির্বাচন কমিশনারের দায়িত্ব প্রদান করা হয়েছে বলে জাতীয় অনলাইন প্রেস ক্লাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

0Shares

আরো সংবাদ