চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় কলেজ ছাত্রী নিহত


১৬ জানুয়ারি, ২০১৯ ৪:০৬ : অপরাহ্ণ

সকালেরসময় রিপোর্ট:: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী মোড়ে রাস্তা পার হতে গিয়ে কাভার্ডভ্যান চাপায় কলেজ ছাত্রী সোমা বড়ুয়া (১৮) নিহত হয়েছেন। ঘটনার পর পুলিশ কাভার্ডভ্যান চালক মো. জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে। আজ বুধবার সকাল ১০ টার সময়েএ দুর্ঘটনা ঘটেছে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন কাভার্ডভ্যান চালক জসিমকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহত ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজও কলেজের উদ্দেশে বাসা থেকে বের হন সোমা। বাস থেকে কোতোয়ালি মোড়ে নামেন তিনি। রাস্তা পার হওয়ার সময় একটি কাভার্ডভ্যান এসে তাঁকে চাপা দিলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। নিহত সোমা বড়ুয়া চট্টগ্রাম সরকারী সিটি বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল। তিনি নগরীর চান্দগাঁও থানার বাহির সিগন্যালস্থ বড়ুয়া পাড়ার রুপায়ন বড়ুয়ার মেয়ে।

দুর্ঘটনার পর সিটি কলেজের শিক্ষার্থীরা কিছু সময়ের জন্য কোতোয়ালী থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে। বলে শিক্ষার্থীরা জানায়। কোতোয়ালী থানার এসআই) সজল দাশ জানান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটেছে। আমরা কাভার্ডভ্যানের চালককে আটক করেছি। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

0Shares

আরো সংবাদ