সকালেরসময় চট্টগ্রাম ডেস্ক:: দেশি-বিদেশি সব ব্র্যান্ডের কাপড়ের সমাহার নিয়ে আন্তর্জাতিক মানের কাপড়ের শো রুম “উডল্যান্ড প্লাস” নামক প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে । সোমবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী জুহুর হর্কার মার্কেট এ শো রুমের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে মিলাদ মাহফিল ও মিষ্টি বিতরণ করা হয়।
এতে অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক “সকালেরসময় ডটকম ও বিবিসি বাংলাদেশ টিভির” প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ ফোরকান,যুবলীগ নেতা ফয়জুল কবির কুমার, ৪নং কোলাগাঁও ইউনিয়ন চেয়ারম্যান আহম্মদ নূর, মেট লাইফার সাজেদুল আলম সাজ্জাদ, যুবলীগ নেতা মোর্শেদুল হক আকবরী, হাফেজ শফিউল আযম হিরু, বিশিষ্ট ব্যবসায়ী মো. রহমান, ব্যবসায়ী ইরফান,আব্বাস উদ্দিন বাবু, মো.আবদুর রহিম, মো. রহিম, মো. এনাম,সহ মার্কেটের অনেক ব্যবসায়ীবৃন্দও উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উডল্যান্ড পার্ক,উডল্যান্ড টেইলাস,উডল্যান্ড প্লাস, ও প্যারামাউন্ড সিটির সত্বাধিকারী,মো.দিদার,মো.নওশাদ ও মোহাম্মদ জানে আলম, প্রমুখ।
উডল্যান্ড পার্কের পরিচালকবৃন্দ জানান, ঈদের পান্জাবী,শিতের স্যুট,প্যান্ট, শার্ট, টি-শার্ট, টু-কোয়াটার, থ্রি-কোয়ার্টার সহ খুচরা ও পাইকারির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হবে “উডল্যান্ড প্লাস” এবং ক্রেতাদের পছন্দমত উন্নত ব্র্যান্ডের কাপর রয়েছে এখানে। তাই ক্রেতাদের এসব ব্র্যান্ডের ভালো মানের কাপড় সরবরাহের লক্ষ্যেই কাজ করবে উডল্যান্ড প্লাস।