গ্রামের বাড়িতে আবরারের মরদেহ, পারিবারিক কবরস্থানে দাফন আজ


৮ অক্টোবর, ২০১৯ ১২:০৪ : অপরাহ্ণ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্রলীগের নির্যাতনে নিহত মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের (২১) মরদেহ তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামে নেয়া হয়েছে।

সেখানে সকাল ১০টায় তার তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এর আগে আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে আবরারের মরদেহ তার কুষ্টিয়া শহরের পিটিআই সড়কের বাড়িতে নেয়া হয়। সেখানে সকাল সাড়ে ৬টায় আবরারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ কুমারখালীর রায়ডাঙ্গা গ্রামে নেয়া হয়েছে।

0Shares

আরো সংবাদ