খাগড়াছড়ির রিছাং ঝরনায় ২ পর্যটকের মর্মান্তিক মৃত্যু


৩১ ডিসেম্বর, ২০২০ ৭:২৮ : অপরাহ্ণ

খাগড়াছড়ির রিছাং ঝরনায় পা পিছলে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে রিছাং ঝরনার উপরের খাদে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খাগড়াছড়ি জেলা সদরের রুখোই চৌধুরী পাড়ার প্রিতম নাথ(২৩) এবং লক্ষীপুরের বাসিন্দা অপু চন্দ্র দাশ(২৪)। প্রিয়তম খাগড়াছড়ি জেলা শহরের পানখাইয়া পাড়া এলাকার মৃত দুলাল নাথের ছেলে।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, দুপুরে দুই বন্ধু মোটরসাইকেলে ঝরনায় ঘুরতে আসেন। তারা পাহাড় বেয়ে ঝরনার উপরের অংশে উঠেন। তখন পা পিছলে দুইজনই নিচে পড়ে যান। সাঁতার না জানায় দুইজনের কেউ উঠতে পারেনি। মরদেহ দুটি উদ্ধার করা হয়ছে।

এসএস

0Shares

আরো সংবাদ