খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা


২৮ জুন, ২০২০ ১:১৭ : অপরাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ধর্মজয় ত্রিপুরা নামে এক ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকাল ৮টার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের দুর্গম হাজাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ধর্মজয় ত্রিপুরা (২৮) হাজাপাড়া গ্রামের সুখীচরণ ত্রিপুরার ছেলে। তিনি প্রসীতপন্থী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) কর্মী বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয়রা বলছেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন ধর্মজয় ত্রিপুরাকে হত্যা করেছে।

ঘটনার সত্যতা স্বীকার করে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধর্মজয় ত্রিপুরা নামে এক ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে সংবাদ পেয়েছি। ঘটনাস্থল দুর্গম হওয়ায় সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। লাশ উদ্ধার না হওয়া পর্যন্ত বিস্তারিত আর কিছুই জানানো সম্ভব নয়।

সকালের-সময়/এমএফ

0Shares

আরো সংবাদ