কাল থেকে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর


৩০ নভেম্বর, ২০২১ ১২:২৪ : অপরাহ্ণ
শিক্ষার্থীদের, হাফ ভাড়া, কার্যকর

ঢাকা ডেস্ক : শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কিছু শর্তে ‘হাফ ভাড়া’ কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিকরা। আগামী বুধবার (১ ডিসেম্বর) থেকে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করা হবে।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা পৌণে ১২টার সময় রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার বিয়য়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।

এর আগে ধানমন্ডিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর শাখা ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের যৌথসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একই কথা জানিয়েছেন।

বিআরটিসি বাসে হাফ ভাড়া কার্যকরে দেওয়া শর্তগুলোর মতো বাস মালিক সমিতিও শর্ত আরোপ করছে। আর এই শর্তগুলো প্রায় একইরকম।

ভ্রমণকালে বিআরটিসি বাসের মতোই ব্যক্তি মালিকানাধীন বাসে ছাত্র-ছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। প্রয়োজনে তা প্রদর্শন করতে হবে।

বিআরটিসি বাসে চলাচলের ক্ষেত্রে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা হাফ ভাড়ার সুবিধা পাবে। তবে ব্যক্তি মালিকানাধীন বাসে এ সুবিধা শুরু হবে সকাল ৮টায়, চলবে রাত ৮টা পর্যন্ত।

এছাড়াও ছুটির দিন হাফ ভাড়া কার্যকর হবে না। হাফ ভাড়া শুধু ঢাকায় সীমাবদ্ধ, অন্যান্য জেলার জন্য নয় বলে জানিয়েছেন খন্দকার এনায়েত উল্যাহ।

এস এস/

0Shares

আরো সংবাদ