করোনা থেকে বাঁচতে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মোনাজাত


১৮ মার্চ, ২০২০ ২:৫৬ : অপরাহ্ণ

করোনা ভাইরাস প্রতিরোধে ‘আল্লাহর কাছে ক্ষমা চেয়ে’ লক্ষ্মীপুরের রায়পুরে লক্ষাধিক মুসল্লির উপস্থিতিতে খতমে শেফা, বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।

চট্টগ্রাম আন্দরকিল্লা শাহে জামে মসজিদের খতিব ও আওলাদে রাসুল (সা.) সাইয়্যেদ মোহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবীরি আল মাদানী মোনাজাত পরিচালনা করেন।

বুধবার সকালে উপজেলার হায়দরগঞ্জ তাহেরিয়া আরএম কামিল মাদরাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাতে মাদরাসা, ঈদগাহ প্রাঙ্গণ ও হায়দরগঞ্জ বাজারে লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেন

এ সময় করোনাভইরাস থেকে মুক্তি পেতে মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চান মুসল্লিরা। আমিন আমিন শব্দে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

সকালের-সময় ডট কম

0Shares

আরো সংবাদ