সকালেরসময় ডেস্ক:: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ এর বর্ধিত সভা আন্দরকিল্লাস্ত দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা আওয়ামীলীগ সভাপতি জনাব মোসলেম উদ্দিন আহমদ। দক্ষিণ জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক জনাব মফিজুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম।
আরো বক্তব্য রাখেন, জেলার নেতৃবৃন্দ ও উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি /সম্পাদক এবং অন্যান্য সহযোগী সংগঠনের সভাপতি /সম্পাদকবৃন্দ। সভার সিদ্ধান্তে আগামী ২৭ জানুয়ারি দলীয় কার্যালয়ে বিভিন্ন উপজেলা আওয়ামীলীগ এর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়