সকালেরসময় ডেস্ক :: মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি পেতে পারেনা ও বন্ধু। এগান শুধু শুনলেই হবেনা। এই গানের মর্মার্থ উপলদ্ধি করতে হবে। বাস্তবে জীবনে এর প্রতিফলন ঘটাতে হবে।
চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) নেতৃবৃন্দ নিজস্ব অর্থায়নে শীত কাতর মানুষের মাঝে শনিবার নগরীর আউটার স্টেডিয়াম ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কম্বল বিতরণ করেছে।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি কিরন শর্মা, সিনিয়র সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবির, যুগ্ন-সাধারন সম্পাদক আমিনুল হক শাহিন, অর্থ সম্পাদক মোঃ নুরুল কবির, প্রশিক্ষন ও আইটি সম্পাদক মো. ফোরকান, নির্বাহী সদস্য মোঃ আলমগীর, সদস্য এসকে সাগর, কাজী মাহাদি প্রমুখ।