বন্দরে ট্রাকচাপায় শ্রমিক নিহত


৪ জানুয়ারি, ২০১৮ ৬:৪৩ : পূর্বাহ্ণ

সকালেরসময় ডেস্ক :: নগরীর বন্দরের এনসিটিটি ২ নম্বর গেইট এলাকায় ট্রাকে মালামাল লোড করার সময় ফরহাদ মুরাদ (৩৩) নামে এক বন্দর শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার দিনগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

ফরহাদ বন্দর থানার আবু হাফর চেয়ারম্যানের বাড়ির জমির আহমদের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল ইসলাম চৌধুরী বলেন, মালামাল লোড করার সময় ট্রাকচাপায় এক বন্দর শ্রমিক গুরুতর আহত হন।

পরে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

0Shares

আরো সংবাদ