পটিয়ায় বাসে অগ্নিসংযোগ, দগ্ধ ১


১৭ জানুয়ারি, ২০১৮ ৭:২৯ : পূর্বাহ্ণ

সকালেরসময় পটিয়া প্রতিনিধি :: চট্টগ্রামের দক্ষিণ পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা বাজারে গভীর রাতে দুটি ‍বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে এক পরিবহন শ্রমিক দগ্ধ হয়েছেন। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। অগ্নিসংযোগের ঘটনাটি নাশকতা নয় বলে মনে করছে পুলিশ।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো.নেয়ামতউল্লাহ জানান, বাজারে দুটি বাস আনুমানিক ৫০ গজ দূরত্বে পাশাপাশি দাঁড়িয়েছিল। বাসগুলো চালক ও সহকারী ছিলেন না। তবে একটি বাসে একজন সহকারীর ভাই মো. আরমান (১৮) ঘুমিয়ে ছিলেন। রাত ৩টার দিকে হঠাৎ আগুন দেখে এলাকার লোকজন সেখানে যায় এবং আরমানকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এসময় বাস দুটির আগুনও নেভানো হয়। দগ্ধ আরমান ওই এলাকার রফিক আহমদের ছেলে।

ওসি আরো জানান, ভাড়া নিয়ে প্রায়ই যাত্রীদের সঙ্গে বাসের সহকারীর সঙ্গে ঝগড়া হয়। এর জের ধরে অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছি।

0Shares

আরো সংবাদ