তিন ছাত্রী যৌন হয়রানির প্রধান শিক্ষক আবুল হাসেম রিমান্ডে


৭ এপ্রিল, ২০১৮ ১২:২৫ : পূর্বাহ্ণ

সকালেরসময় চট্টগ্রাম ডেস্ক::  নিজের বিদ্যালয়ের তিন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের মামলায় চট্টগ্রামের চরপাথরঘাটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শাহাদাত হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাবুদ্দিন সকালেরসময়কে বলেন, পুলিশ শিক্ষক আবুল হাসেমের ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিল। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

বুধবার গ্রেপ্তার প্রধান শিক্ষক আবুল হাসেম তিন ছাত্রীকে যৌন হয়রানির কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন বলে পুলিশ জানিয়েছে। ওই তিন শিক্ষার্থী মঙ্গলবার চট্টগ্রামের মহানগর হাকিম এস এম মাসুদ পারভেজের আদালতে ঘটনার বর্ণনা দিয়ে জবানবন্দি দেয়।

কর্ণফুলী থানার ওসি সৈয়দুল মোস্তফা আগে জানিয়েছিলেন, প্রধান শিক্ষক আবুল হাসেম স্কুলে বিকালে ও সন্ধ্যায় পঞ্চম শ্রেণির ছাত্রীদের প্রাইভেট পড়াতেন। এ সময় তিনি ছাত্রীদের যৌন হয়রানি করতেন। সম্প্রতি ছাত্রীরা তাদের স্বজনদের বিষয়টি জানায়।

এ ঘটনায় সোমবার রাতে কর্ণফুলী থানায় মামলা করেন হয়রানির শিকার এক ছাত্রীর অভিভাবক।
এরপর মঙ্গলবার আবুল হাসেমকে ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ।

0Shares

আরো সংবাদ