ঝড়ের কবলে ট্রলার: প্রিজাইডিং অফিসারসহ নিখোঁজ ৩


১ এপ্রিল, ২০১৯ ১:০২ : পূর্বাহ্ণ

সকালেরসময় রিপোর্ট:: নির্বাচন ডিউটি শেষে ফেরার পথে ঝড়ের কবলে পড়ে প্রিজাইডিং অফিসারসহ ১৭ জনের ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রিজাইডিং অফিসারসহ তিনজন নিখোঁজ রয়েছেন। রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চরহোগলা এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন- প্রিসাইডিং অফিসার বোরহান উদ্দিন ও নারায়নগঞ্জ ট্রাফিক পুলিশের এটিএসআই মো. সেলিম ও নারী আনসার সদস্যের নাম জানা যায়নি। এ ঘটনায় সাঁতরে তীরে উঠেছেন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যসহ ১৪ জন। ঘটনার খবর পেয়ে গজারিয়া, মুন্সিগঞ্জ, সোনারগাঁ পুলিশ ও কোস্টগার্ড উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি আলমগীর হোসাইন বলেন, সোনারগাঁ উপজেলার চরকিশোরগঞ্জ এলাকায় নির্বাচন ডিউটি শেষে প্রিসাইডিং অফিসার ও পুলিশ সদস্যদের একটি টিম ট্রলারে করে নারায়ণগঞ্জ সদরে ফিরছিলেন। পথে চরহোগলা এলাকার মেঘনা নদীতে ঝড়ের কবলে ট্রলার ডুবে যায়। এ পর্যন্ত ১৪ জন সাঁতরে উঠলেও নিখোঁজ রয়েছেন তিনজন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

0Shares

আরো সংবাদ