বিষয় :

জয়পুরহাটে বাস খাদে পড়ে ৩ শিশু ৫ নারীসহ নিহত ৮


১২ এপ্রিল, ২০১৯ ৩:২০ : অপরাহ্ণ

সকালেরসময় রিপোর্ট:: জয়পুরহাটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ শিশু ৫ নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২১ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১২ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে সদর উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, দুপুরে বগুড়া থেকে এমপি পরিবহন নামে একটি বাস জয়পুরহাটের উদ্দেশে ছেড়ে আসে। বাসটি জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক সড়কের বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ শিশু ও ৫ নারী নিহত হন। আহত হন আরও ২১ জন। জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

0Shares

আরো সংবাদ