বিষয় :

চুয়াডাঙ্গায় ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নিহত


২৭ ডিসেম্বর, ২০১৭ ৮:৪৬ : পূর্বাহ্ণ

সকালেসময় ডেস্ক :: চুয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কেতু (৩৫) নামে ‘চরমপন্থী’ এক নেতা নিহত হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের ভালাইপুর কবরস্থানের কাছে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত কেতু চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের শওকত আলীর ছেলে।

সদর থানার পরিদর্শক (অপারেশন) আমির আব্বাস জানান, ‘পুলিশের মোস্ট ওয়াটেন্ড তালিকাভুক্ত সন্ত্রাসী ও চরমপন্থী সংগঠন জনযুদ্ধের শীর্ষস্থানীয় নেতা কেতুকে মঙ্গলবার ভোরে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।’

‘পরে চুয়াডাঙ্গা আনার পর রাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে আগে থেকে ওত পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে গুলি করে। পুলিশ পাল্টা গুলি ছোড়ে। কেতু পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। আর তার সহযোগীরা পালিয়ে যায়।’

পুলিশ ঘটনাস্থল থেকে একটি রিভলবার, ৬টি বোমা, ২ রাউন্ড কার্তুজ ও একটি হাঁসুয়া উদ্ধার করেছে জানিয়ে তিনি বলেন, নিহত কেতুর বিরুদ্ধে তিনটি হত্যাসহ ছয়টি মামলা রয়েছে।

0Shares

আরো সংবাদ