বিষয় :

চিটাগাং রোডে সড়ক দুর্ঘটনায় আহত ২১


২৪ ডিসেম্বর, ২০১৭ ৬:১৩ : পূর্বাহ্ণ

সকালেরসময় ডেস্ক :: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোডে টাকের সঙ্গে পোশাক কারখানার শ্রমিক বহনকারী একটি বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ২১ নারী শ্রমিক আহত হয়েছেন।

আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে।

আহত পোশাক শ্রমিকদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি সূত্র জানিয়েছেন, আজ রোববার সকাল ৭টার দিকে রায়েরবাগ এলাকা থেকে একটি যাত্রীবাহী বাস এই পোশাক শ্রমিকদের কারখানার সঙ্গে চুক্তি মোতাবেক প্রতিদিনের ন্যায় এইসব শ্রমিকদের নিয়ে নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডের বিজেএমবি পোশাক কারখানায় যাচ্ছিল।

বাসটি চিটাগাং রোড থেকে মোড় নেওয়ার সময়ে একটি পণ্যবাহী ট্রাক পিছন থেকে বাসটিকে ধাক্কা দেয়। এতে ওই বাসে থাকা ২১ নারী শ্রমিক আহত হন।

পরে সকাল সোয়া ৮টার দিকে তাদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। আহতদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।

আহতরা হলেন- জেসমিন (২৭), পারুল (২৬), শাহনাজ (২৫), সালেহা (৩৫), পুন্টা (২৭), রেহেনা (১৯), আছমা (২০), রুনা (৩৫), নাজমুন নাহার (২৫),লাইজু (২৫), শাহনাজ (২৮), রাইফা (২২), সালমা (২০), সাথী (২০), নাজমা (২১), নাজমা (২৯), নাজমুন নাহার (২৭), শারমিন (২৯), রুনা লায়লা (২৮),সালমা (২২), মর্জিনা (১৮)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরির্দশক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

0Shares

আরো সংবাদ