চবি প্রক্টর দু’দিনের রিমান্ডে


২১ ডিসেম্বর, ২০১৭ ৮:৩৩ : পূর্বাহ্ণ

সকালেরসময় ডেস্ক :: কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরী হত্যা মামলার আসামি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের জেষ্ঠ্য বিচারিক হাকিম শিবলু কুমার দে এই আদেশ দিয়েছেন।

এ প্রসঙ্গে জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) স্বপন কুমার মজুমদার জানান, দিয়াজ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি চট্টগ্রাম অঞ্চলের সহকারী পুলিশ সুপার জসীম উদ্দিন পাঁচদিনের রিমান্ডের আবেদন করেছিলেন।  শুনানি শেষে আদালত দুইদিন মঞ্জুর করেছেন।

0Shares

আরো সংবাদ