চট্টগ্রাম প্রেসক্লাবের নির্বাচন স্থগিত: হাইকোর্টের রুল


৩০ জানুয়ারি, ২০১৯ ১:১৪ : পূর্বাহ্ণ

সকালেরসময় রিপোর্ট:: চট্টগ্রাম প্রেসক্লাবের নির্বাচনী কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি আশিস রঞ্জন দাসের সমন্বয় গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালত একই সাথে চট্টগ্রাম প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটি এবং নির্বাচন পরিচালনা কমিটির উপর রুল জারি করেন। চট্টগ্রাম প্রেসক্লাবের স্থায়ী সদস্য হাসান ফেরদৌসের দায়ের করা এক আবেদনের প্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন।

আদালতে আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. খলিলুর রহমান, নুরুল করিম বিপ্লব। রিটকারীর আইনজীবি জানান, জেলা সমাজসেবা কার্যালয়ের অনুমোদিত গঠনতন্ত্র বাদ দিয়ে চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃপক্ষ ২০১৭ সালে তাদের নিজেদের তৈরী করা একটি গঠনতন্ত্র দিয়ে এই নির্বাচনের আয়োজন করে। ওই নির্বাচনের ভোটার তালিকায় স্থায়ী সদস্য হাসান ফেরদৌসের নাম বাদ দেয়া হলে তিনি ২০১৭ সালে প্রণীত গঠনতন্ত্রের বৈধতা চ্যালেঞ্জ করে চট্টগ্রামের প্রথম অতিরিক্ত যুগ্ম জেলা জজ আদালতে ডিক্লারেশন স্যুট করেন।

আদালত চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃপক্ষ এবং নির্বাচন কমিশনকে শোকজ করেন এবং ২৪ ফেব্রুয়ারী মামলার পরবর্তী তারিখ ধার্য করেন। চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে হাসান ফেরদৌস আবেদন করলে আদালত বুধবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম প্রেসক্লাবের নির্বাচনের উপর স্থগিতাদেশ দেন এবং রুল জারি করেন।

0Shares

আরো সংবাদ