চট্টগ্রাম চেম্বারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১২ পরিচালক


৫ মে, ২০১৯ ১১:৫৬ : অপরাহ্ণ

সকালেরসময় রিপোর্ট:: শতবর্ষী বাণিজ্য সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে ২৪ পরিচালকের মধ্যে অর্ধেকই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। চারটি গ্রুপের মধ্যে নির্বাচন হয় এ চেম্বারের। এর মধ্যে অ্যাসোসিয়েট গ্রুপে ৬ পদ, টাউন অ্যাসোসিয়েশন গ্রুপে ৩ পদ এবং ট্রেড গ্রুপে ৩ পদে মাত্র একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার (৫ মে) বেলা একটায় শেষ হয় মনোনয়নপত্র দাখিলের সময়।

শুধু অর্ডিনারি গ্রুপের ১২ পদের বিপরীতে মনোনয়ন দাখিল করেছেন ১৪ জন। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় নির্ধারিত আছে ৯ মে দুপুর ১২টা। এর মধ্যে দুইজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করলে আগামী ১৩ জুন এ গ্রুপে নির্বাচন অনুষ্ঠিত হবে। “সকালেরসময়কে” এসব বিষয় নিশ্চিত করেছেন চেম্বারের ভারপ্রাপ্ত সচিব প্রকৌশলী মোহাম্মদ ফারুক।

মনোনয়ন নিলেন যারা: অর্ডিনারি গ্রুপে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাভেদ স্টিল মিলস্ লিমিটেডের পরিচালক আনিসুজ্জামান চৌধুরী, আরএসবি ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন শেখর দাশ, ম্যাফ সুজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসনাত মো. আবু ওবাইয়া, ক্লিফটন কটন মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. এম মহিউদ্দিন চৌধুরী, নাহার এগ্রো কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. রকিবুর রহমান, কেএসআরএম স্টিল প্ল্যান্ট লিমিটেডের পরিচালক মো. শাহরিয়ার জাহান, নুদের জাহান করপোরেশনের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিন।

স্মার্ট জিন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান, পাওয়ার বাংলা করপোরেশনের স্বত্বাধিকারী নাজমুল করিম চৌধুরী শারুন, ব্লু এনার্জি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওমর হাজ্জাজ, ইন্ডিপেন্ডেন্ট অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এসএম আবু তৈয়ব, রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সালমান হাবীব, শাহজাদা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহজাদা মো. ফৌজুল আলেফ খান এবং প্যাসিফিক জিন্স লিমিটেডের পরিচালক সৈয়দ মো. তানভীর।

অ্যাসোসিয়েট গ্রুপে মনোনয়ন দাখিল করেছেন সিলভার ট্রেডিং কোম্পানির স্বত্বাধিকারী একেএম আকতার হোসেন, আলম ট্রেডিং করপোরেশনের স্বত্বাধিকারী মাহবুবুল আলম, চৌধুরী ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. অহীদ সিরাজ চৌধুরী, ফ্যাশন ওয়াচ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ আহমেদ সালাম, সাব্বির ট্রেডিংয়ের স্বত্বাধিকারী ছৈয়দ ছগীর আহমদ এবং শাওন শিপিং লাইসেন্সের স্বত্বাধিকারী তাজমীম মোস্তফা চৌধুরী।

টাউন অ্যাসোসিয়েশন গ্রুপে মনোনয়ন দাখিল করেন কবির এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবদুল মান্নান সোহেল, সাফায়েত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. জহুরুল আলম এবং সাইফ পোল্টি ফার্মের স্বত্বাধিকারী তরফদার মো. রুহুল আমিন।

ট্রেড গ্রুপ থেকে পরিচালক পদে মনোনয়ন দাখিল করেন গোল্ডেন কনটেইনার্স লিমিটেডের পরিচালক বেনাজির চৌধুরী, দি চিটাগাং টেক্সাটাইল মিলস্ লিমিটেডের চেয়ারম্যান সালাহ্‌উদ্দীন কাসেম খান এবং জেএ পরিবহনের স্বত্বাধিকারী সৈয়দ জামাল আহমেদ।

0Shares

আরো সংবাদ