সকালেরসময় চট্টগ্রাম ডেস্ক:: মাদকের বিশাল সাম্রাজ্য কৃত চট্টগ্রাম নগরীর বরিশাল কলোনিতে র্যাবের সঙ্গে গোলাগুলিতে কথিত দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। চট্টগ্রাম রেল স্টেশনের পাশে সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোড বরিশাল কলোনিতে বৃহস্পতিবার রাত ১২টায় এই ঘটনা ঘটে।
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহউদ্দিন আহমদ বলেছেন, মাদকবিরোধী অভিযানে অংশ হিসেবে সেখানে অভিযানে গিয়েছিল তার বাহিনীর একটি দল। অভিযানে থাকা র্যাবের কর্মকর্তা লেফটন্যান্ট কমান্ডার আশেকুর রহমান বলেন, বরিশাল কলোনি এলাকাটিতে দীর্ঘদিন যাবৎ প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছিল। র্যাবের একটি টহল দল সেখানে গেলে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। তখন র্যাবও পাল্টা গুলি চালায়।
গোলাগুলি থামার পর দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় সেখানে পড়ে থাকতে দেখা যায় বলে জানান র্যাব কর্মকর্তা আশেক। পরে দেখা যায়, তারা দুজনই মারা গেছেন। নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এদের একজনের বয়স ৫০ বছরের মতো, অন্যজনের বয়স আনুমানিক ৩৫ বছর।
নিহত একজনের হাতের পাশে একটি পিস্তল পড়ে থাকতে দেখা গেছে। অন্য জনের পাশে পড়ে ছিল দেশে তৈরি একটি বন্দুক। কিছু গুলির খোসাও পড়ে ছিল। স্থানীয়রা জানায়, এই এলাকায় মাদকসেবীরা নিয়মিত আখড়া বসাত। টনাস্থলে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যও পড়ে থাকতে দেখা গেছে।