চট্টগ্রামে মাল্টার ভেতরে ইয়াবা, আটক ২


৩০ নভেম্বর, ২০১৭ ৯:১৮ : পূর্বাহ্ণ

সকালেরসময় ডেস্ক :: সাতটি মাল্টা ফল।  দেখে মনে হবে তাজা ফল।  বোঝার উপায় নেই, এর ভেতরে করে পাচার হচ্ছে ইয়াবা।  মাল্টা ফলের ভেতরে ইয়াবা পেয়ে পুলিশও হতবাক।

বুধবার (২৯ নভেম্বর) রাতে সাতকানিয়া থানা পুলিশ সাতটি মাল্টার ভেতর থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে।  এসময় দুজনকে গ্রেফতার করা হয়েছে।

তারা হলেন, আবছার (২২) ও হেলাল উদ্দিন (২৭)।

সাতকানিয়া থানার ওসি রফিকুল হোসেন বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সাতকানিয়া উপজেলার জনার কেওচিয়া ওবাইদিয়া ইসলামিয়া মাদ্রাসার সামনে থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে। টেকনাফ থেকে ইয়াবা নিয়ে তারা সাতকানিয়া পার হচ্ছিলেন।  তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে।

0Shares

আরো সংবাদ