সকালেরসময় ডেস্ক:: শেষ হল এসএমই ফাউন্ডেশন ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প – টেকনিক্যাল এসিসটেন্স টু বিসিক’র আয়োজনে- Entrepreneurship Development Traing For ICT Freelancer- আইসিটি ফ্রিল্যান্সাদের জন্য উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক ৫দিন ব্যাপী এক প্রশিক্ষণ কোর্স ও কর্মশালা চট্টগ্রামের ব্র্যাক লার্ণিং সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এসএমই ফাউন্ডেশন থেকে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, বুটিকসহ নানা বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত ২৫ জননারী ফ্রিল্যান্স উদ্যোক্তা এ প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশ গ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের টিমলিডার আলী সাবেত, এসএমই ফাউন্ডেশন ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের কর্মকর্তারা। পর্যায়ক্রমে সবগুলো বিভাগীয় শহরে ২শ জন নারী উদ্যোক্তাকে বিনামূল্যে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ দেবে প্রিজম প্রকল্প ও এসএমই ফাউন্ডেশন।