আদালতে বিএনপি চেয়ারপারসন


২১ ডিসেম্বর, ২০১৭ ৭:৫৪ : পূর্বাহ্ণ

সকালেরসময়, আদালত প্রতিবেদক :: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের দ্বিতীয়দিনে হাজিরা দিতে আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ বৃহস্পতিবার সকাল ১১টা ৫ মিনিটে তিনি পুরান ঢাকা বকিশবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে পৌঁছান। ঢাকা ৫ নম্বর বিশষ জজ আদালতের বিচারক ড. আকতারুজ্জামানের আদালতে মামলার কার্যক্রম চলছে।

গতকাল বুধবার প্রথম দিনের মতো জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন করছেন তার আইনজীবীরা। বৃহস্পতিবার আসামি পক্ষের আইনজীবী আব্দুর রেজ্জাক যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন।

২০১০ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় দুর্নীতির অভিযোগে এ মামলা করেছিলেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হারুন-অর-রশিদ।

এ মামলার অন্য আসামিরা হলেন- খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌনিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

0Shares

আরো সংবাদ