আদালতে খালেদা জিয়া


২৬ ডিসেম্বর, ২০১৭ ৬:৪৪ : পূর্বাহ্ণ

সকালেরসময় আদালত প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে আদালতে হাজির হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ মঙ্গলবার সকাল সোয়া ১১টায় তিনি আদালতে পৌঁছেন।

রাজধানীর পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামানের আদালতে এ দুটি মামলার বিচারকাজ চলছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আসামিপক্ষের তৃতীয় দিনে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য রয়েছে। এ ছাড়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য রয়েছে।

২১ ডিসেম্বর অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন করে লিখিত বক্তব্য দাখিল করা হয়েছে।

0Shares

আরো সংবাদ