লাইফস্টাইল ডেস্ক : ডিমের বরফি। যেসব কারণে আপনার পছন্দ। সুস্বাদু তো রয়েছেই, আবার তৈরি করতে সময়ও লাগে খুব কম।
এদিকে উপকরণগুলো থাকে হাতের কাছেই। বাড়িতে হঠাৎ অতিথি চলে এলে ঝটপট তৈরি করে দিতে পারেন এই বরফি। চলুন তবে রেসিপি জেনে নেওয়া যাক-
তৈরি করতে যা লাগবে এক নজড়ে দেখে নিন। ৪ টি ডিম, ১ কাপ লিকুইড দুধ, ১/২ কাপ গুঁড়া দুধ, ১/২ কাপ ঘি, ১/২ চা চামচ এলাচ গুঁড়া, ১ কাপ চিনি, এক চিমটি লবণ ও এক চা চামচ সুজি।
কিভাবে তৈরি করবেন,প্রস্তুত প্রণালী জেনে নিন। প্রথমে হালুয়া যে ট্রে বা থালায় রাখবেন সেটিতে ঘি মাখিয়ে এক পাশে রেখে দিন। এবার সব উপকরণ ভালোভাবে ব্লেন্ড করে নিন।
চুলায় প্যান বসিয়ে তাতে মিশ্রণটি ঢেলে মাঝারি আঁচে অনবরত নাড়তে থাকুন। ছয়-সাত মিনিট পর এটি ঘন হতে শুরু করবে। এভাবে পনেরো মিনিটের মতো নাড়তে থাকুন।
এই পর্যায়ে হালুয়া তৈরি হয়ে আর ঘি ছাড়তে শুরু করবে। এবার নামিয়ে নিন। হালকা গরম অবস্থায় ট্রেতে ঢেলে পছন্দে শেপে কেটে নিন। পরিবেশনের আগে ঘণ্টা দুয়েক ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন।
এস এস/