সরকার ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে নয়: কাদের


১৩ অক্টোবর, ২০১৯ ৬:৫৭ : অপরাহ্ণ

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সরকার ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে নয়, তবে ছাত্র রাজনীতির নামে কেউ অপকর্ম করলে তাদের শাস্তির আওতায় আনা হবে।

রোববার বেলা সোয়া ১২টার দিকে রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

আবরার হত্যার পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্ররাজনীতি বন্ধের যে দাবি উঠেছে, সে বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সরকার ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে নয়। মাথাব্যথা হলে মাথা কেটে ফেলা কোনো সমাধান নয়।

যুবলীগ চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তিনি বলেন, যুবলীগে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তারা সবাই নজরদারিতে, যুবলীগ চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ আছে কিনা সেটি পরে জানতে পারবেন।

0Shares

আরো সংবাদ