বিষয় :

বিএনপির জয়ী প্রার্থীরা শপথগ্রহণ করবে না


১ জানুয়ারি, ২০১৯ ৪:৪৮ : অপরাহ্ণ

সকালেরসময় রিপোর্ট:: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়ী প্রার্থীরা জাতীয় সংসদে যাবেন না। তারা শপথগ্রহণ থেকেও বিরত থাকবেন। সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। তিনি বলেন, আমরা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছি। নতুন নির্বাচনের দাবি করেছি।

ফলে সংসদে যোগ দেওয়ার প্রশ্নই আসে না। ফখরুল বলেন, তফসিল ঘোষণার পরপরই প্রশাসনের সহযোগিতায় ব্যালটে আগেই সিল মারা হয়েছিল। তাই আমরা এ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করছি। প্রত্যাখ্যান শব্দটি কয়েকবার উচ্চারণ করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আমাদের দলের ২১ হাজারের বেশি নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে শত শত মামলা দেওয়া হয়েছে।

0Shares

আরো সংবাদ