ছাত্রলীগের ৩০তম সম্মেলন ৮ ডিসেম্বর


১৭ নভেম্বর, ২০২২ ৪:০০ : অপরাহ্ণ

ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের ৩০তম কেন্দ্রীয় সম্মেলন পিছিয়ে ৮ ডিসেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুব মহিলা লীগের সমাবেশ ১৫ ডিসেম্বর পুনঃনির্ধারণ করা হয়েছে।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে গত মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে গণভবনে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় ডিসেম্বরের ৩ তারিখের পরিবর্তে ওই মাসের অন্য কোনো তারিখে সম্মেলনের প্রস্তুতি নেয়ার নির্দেশনা দেন।

জানা গেছে, আগামী ২৯ নভেম্বর রাষ্ট্রীয় সফরে জাপান যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফিরবেন ৩ ডিসেম্বর। সে কারণে ৩ ডিসেম্বরের পরিবর্তে ওই মাসের অন্য কোনো দিন সম্মেলনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। একই কারণে ৯ ডিসেম্বর অনুষ্ঠেয় যুব মহিলা লীগের সম্মেলনও পেছানো হয়।

এসএস

0Shares

আরো সংবাদ