করোনা টিকা নিলেন খালেদা জিয়া


১৯ জুলাই, ২০২১ ৬:৫২ : অপরাহ্ণ

প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা নিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে গাড়িতে বসেই টিকা নেন তিনি। টিকা নেয়ার সময় উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। গত ৮ জুলাই ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে করোনাভাইরাসের টিকার জন্য নিবন্ধন করেন খালেদা জিয়া।

এর আগে গত ১৯ জুন এভার কেয়ার হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন তিনি। এর এক মাস পর আজ টিকা নিতে গেলেন। খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

এসএস

0Shares

আরো সংবাদ