জয় হল প্রেমের, বৈধতা পেল ‘লাভ জিহাদ’ 


৯ মার্চ, ২০১৮ ১:০২ : পূর্বাহ্ণ

সকালেরসময় ডেস্ক:: ধর্মান্তরিত হয়ে মুসলিম যুবককে বিয়ে করা নিয়ে ভারতে ‘লাভ জিহাদ’ বিতর্কের মুখে পড়া কেরালার মেয়ে হাদিয়ার বিয়ে বৈধ বলে সুপ্রিম কোর্টের রায়ে শেষ পর্যন্ত প্রেমেরই জয় হয়েছে। ধর্মান্তরিত হয়ে ভিন্ন ধর্মের যুবককে বিয়ে করার ঘটনাকে ‘লাভ জিহাদ’ বলে অভিযোগ করে হাদিয়ার বাবা কেরালা হাইকোর্টে মামলা করেছিলেন।

তার এ অভিযোগের ভিত্তিতে আদালত গতবছর হাদিয়ার বিয়ে বাতিল করে।এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার কেরালা হাইকোর্টের সেই রায়ই খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। রায়ে শীর্ষ আদালত বলেছে, হাদিয়া ও তার স্বামী শাফিন জাহান একসঙ্গে থাকতে পারবেন। তাদের এ বিয়ে বৈধ।

কেরালার একটি হিন্দু পরিবারে ২৪ বছর বয়সী হাদিয়ার জন্ম। তার নাম ছিল আখিলা অশোকান। শাফিনের সঙ্গে বিয়ের আগে আখিলা ইসলাম ধর্ম গ্রহণ করে নাম রাখেন হাদিয়া। এর পরই হাদিয়ার বাবা কেরালা হাইকোর্টে মামলা করেন। তার অভিযোগ ছিল, ধর্মান্তর করে শাফিনকে বিয়ে করতে হাদিয়াকে বাধ্য করা হয়েছে।

এ অভিযোগ আমলে নিয়েই কেরালা আদালত হাদিয়ার বিয়ে বাতিল করেছিল। পরে এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেন হাদিয়ার স্বামী শাফিন। এ আবেদনের প্রেক্ষিতেই হাদিয়া-শাফিনের দাম্পত্য বৈধ বলে রায় দিলে আদালত।

0Shares

আরো সংবাদ