বিষয় :

খরাজ মুখোপাধ্যায়ের মাঝবয়সি এখন দেখা যাচ্ছে ইউটিউব চ্যানেলে


১৫ নভেম্বর, ২০২১ ১:০১ : অপরাহ্ণ
খরাজ মুখোপাধ্যায়, মাঝবয়সি,ইউটিউব চ্যানেলে

বিনোদনের খবর : উত্পল দাসের লেখা ও দেবদত্ত শ্রীমানীর সুরে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গীত পরিচালনায় একটি কমেডি মিউজিক্যাল শর্টসে অভিনয় করলেন খরাজ মুখোপাধ্যায়।

শুধু অভিনয় করেননি, তার সঙ্গে গানও গেয়েছেন এই অভিনেতা। গানের নাম ‘মাঝবয়সি’। শর্টসে অতিথি শিল্পীর ভূমিকায় রয়েছেন জিনা তরফদার।

গানটি দেবমাল্য শ্রীমানীর প্রযোজনায় টলিটাউন প্রোডাকশন হাউসের উদ্যোগে পাথফাইন্ডারের ইউটিউব চ্যানেলে এই ভিডিও দেখা যাচ্ছে।

খরাজ বলছিলেন, ‘প্রথমে যখন দেবদত্ত আমাকে এই গানের কথা বলেছিলেন, ভেবেছিলাম এরকম গান আমি করতে পারব না। আমার তো সে অর্থে গানের পুঁথিগত পাঠ নেই। তাই এক স্কেল কমিয়ে গানটা গেয়েছিলাম। পরে দেখলাম উনিই ঠিক বলেছিলেন।

তারপর এক স্কেল উঠিয়েই গানটা রেকর্ড করেছি।’ ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে এই গান। ইউটিউবে একদিনেই ১০ হাজার ভিউ পেরিয়ে গিয়েছে ‘মাঝবয়সি’।

এস এস/

0Shares

আরো সংবাদ