বিনোদন ডেস্ক : জনপ্রিয় বলিউড জুটি অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বিবাহ বন্ধনে আব্দ্ধ হওয়ার আগেই নানা সমস্যা এসে বাধা হয়ে দাড়াচ্ছে।
বিয়ের আসরে বসার লক্ষ্যে হবু বর-কনে যখন মুম্বাই থেকে রাজস্থানের সিক্স সেন্স দুর্গতে পৌছেন ঠিক তখনই ফের তৈরি হলো নতুন জটিলতা।
এবার ভিকি-ক্যাটরিনার বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো থানায়। শুধু ভিকি-ক্যাটরিনাই নয়, যে দুর্গে তাদের বিয়ে তার ম্যানেজার ও ডিস্ট্রিক্ট কালেক্টরের বিরুদ্ধেও জানানো হয়েছে অভিযোগ। নইত্রাবিন্দ সিং নামের এক আইনজীবী এ অভিযোগ করেন।
ভিকি-ক্যাটরিনার বিয়ের আসর বসতে চলেছে তা সাওয়াই মাধোপুর জেলার একটি প্রাচীন দুর্গে। বর্তমানে বিলাসবহুল পাঁচতারা রিসোর্টে পরিণত করা হয়েছে এটিকে। এ এলাকাতেই অবস্থিত চৌথ মায়ের (আঞ্চলিক দেবী) মন্দির। প্রতিদিন হাজার হাজার ভক্ত সেই মন্দিরে পুজো দিতে যান।
কিন্তু ভিকি-ক্যাটের বিয়ের হোটেল ওই মন্দিরেই যাত্রাপথে উপস্থিত হওয়ায় নিরাপত্তাজনিত কারণে জেলা কালেক্টরের অনুমতি অনুসারে আগামী ৬-১২ ডিসেম্বর সেই রাস্তা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এ কারণেই পুলিশের দ্বারস্থ হয়ে অভিযোগ জানিয়েছেন ওই ব্যক্তি।
অভিযোগপত্রে ওই আইনজীবী উল্লেখ করেছেন, ভিকি-ক্যাটরিনার বিয়ের কারণে দেবী মা যেন নিত্যপূজা থেকে বঞ্চিত না হন। ভক্তদের জন্য যে কোনো প্রকারেই যাতে মন্দিরের রাস্তা খুলে দেওয়া হয়।
সূত্র বলছে, মেহেদি ও সংগীত নাকি ডিসেম্বরের ৭ ও ৮ তারিখ অনুষ্ঠিত হতে চলেছে। টানা তিন দিন চলবে তাদের বিয়ের অনুষ্ঠান। রাজস্থান থেকে এসে মুম্বাইয়ে বড়সড় রিসেপশন পার্টির পরিকল্পনা আছে ভিকি-ক্যাটরিনার।
এস এস/