বিনোদন ডেস্ক : ভক্তদের হৃদয়ে দোলা দিতে নানা ঢঙে, নানা ভঙ্গিমার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। যেগুলো দেখে কুপোকাত হয় অনুসারীরা।
সুদর্শনা প্রভাকে সব পোশাকেই নজরকাড়া দেখায়। তবে শাড়িতে তিনি একটু বেশিই আবেদনময়ী। সম্প্রতি সেই আবেদনের কড়া লিকার ছড়িয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
দিন দুয়েক আগে একটি ছবি পোস্ট করেন প্রভা। সেখানে তাকে দেখা গেছে অফ-হোয়াইট রঙের ফিনফিনে শাড়িতে। বাঁ দিকে কিছুটা উদাসী ভঙ্গিমায় তাকিয়ে রয়েছে। খোলা চুল জলপ্রপাতের মতো নেমে এসেছে ডান কাঁধ হয়ে।
ওই ছবিটির ক্যাপশনে প্রভা লিখেছেন, ‘কারণ আমি নব্বই দশকের সিনেমাপ্রেমী।’ ছবিটিতে ৬৪ হাজারের বেশি লাইক পড়েছে। তবে মন্তব্য সীমাবদ্ধ করে রাখায় কেবল তার ঘনিষ্ঠ কয়েকজনই মুগ্ধতা প্রকাশ করতে পেরেছেন।
একই সাজে আরেকটি ছবি মঙ্গলবার (৩০ নভেম্বর) পোস্ট করেন প্রভা। এখানে তাকিয়েছেন ক্যামেরার দিকেই। চোখে তার গভীরতা, যেন নীরবেই বলে দিচ্ছেন অনেক কথা।
ছবিটির ক্যাপশনে অভিনেত্রী উদ্ধৃত করেছেন মার্কিন জ্যাজ গায়ক সাই অলিভারের ‘লা ভি এন রোজ’ গানের কয়েকটি চরণ।
যেটার শেষ দুটি লাইনের অর্থ দাঁড়ায়, ‘তোমার হৃদয় ও আত্মা আমাকে দাও, এবং জীবন সবসময় গোলাপী রঙের মতো (সুখী বোঝাতে) হবে।’ ২১ ঘণ্টায় এই ছবিতে লাইক পড়েছে প্রায় ২৮ হাজার।
বিভিন্ন মন্তব্যে কাছের মানুষেরা তার সৌন্দর্যের প্রশংসা করেছেন। যেমন সঙ্গীত তারকা ইমরান মাহমুদুল লিখেছেন, ‘আমার পরী’।
এস এস/