বিষয় :

অনেকদিন পর জেমস-হাসান-টুটুল গাইবেন এক মঞ্চে


১৪ ডিসেম্বর, ২০২১ ৪:২৯ : অপরাহ্ণ
জেমস,হাসান,টুটুলএক মঞ্চে

বিনোদন ডেস্ক : এক মঞ্চের বহু কনসার্টে দেখা গেছে তাদের। তবে মাঝে করোনা মহামারীর কারনে দীর্ঘদিন একসাথে আর দেখেনি দর্শক।

বেশ লম্বা বিরতি কাটিয়ে আবারও একই আয়োজনে গান করতে আসছেন ব্যান্ড গানের দুই নন্দিত তারকা জেমস ও হাসান। তাদের সঙ্গে থাকবেন আরেক জনপ্রিয় গায়ক এস আই টুটুলও।

আগামী ১৬ ডিসেম্বর রাত ৯টায় হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারের ‘লাল সবুজের মহোৎসব’-এ পারফর্ম করবেন এই তিনজন। এ তথ্য নিশ্চিত করেছে গানবাংলা।

বিজয়ের ৫০ বছরপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হবে ১৬দিন ব্যাপী এক মহাআয়োজন। ‘লাল সবুজের মহোৎসব’ নামের অনুষ্ঠানটি আয়োজন করছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই)। এর ব্যবস্থাপনায় আছে ওয়ান মোর জিরো।

এই আয়োজনের অংশ হিসেবেই ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে কনসার্ট। সেখানে গাইতে দেখা যাবে জেমস, হাসান ও এস আই টুটুলকে। এটি সবার জন্য থাকবে উন্মুক্ত।

এস এস/

0Shares

আরো সংবাদ