সকালেরসময় রিপোর্ট চট্টগ্রাম:: নগরের লালখানবাজার মতিঝর্ণা এলাকায় ধর্ষণের শিকার হয়েছেন ১৩ বছর বয়সী এক মেয়ে। এ ঘটনায় হারুনুর রশিদ (৪৫) নামে এক ধর্ষককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।রোববার (২ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার মেয়েটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, রোববার দুপুরে মেয়েটিকে একটি চকলেট দেয় মতিঝর্ণা এলাকায় তরকারি বিক্রেতা হারুনুর রশিদ। চকলেটটি খাওয়ার পর মেয়েটি অজ্ঞান হয়ে পড়লে হারুনুর রশিদ মেয়েটিকে পার্শ্ববর্তী একটি গ্যারেজে নিয়ে ধর্ষণ করে। এতে প্রচুর রক্তক্ষরণ হয় মেয়েটির। পরে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং ধর্ষক হারুনুর রশিদকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
চট্টগ্রাম খুলশী থানার পরিদর্শক (তদন্ত) মহিবুর রহমান সকসলেরসময়কে বলেন, মতিঝর্ণা এলাকায় ১৩ বছর বয়সী এক মেয়েকে ধর্ষণের ঘটনায় একজনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। ধর্ষক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ধর্ষণের শিকার মেয়েটির এক প্রতিবেশী বলেন, দুপুরে মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার পরিবারের সবাই এদিক-ওদিক খোঁজাখুজি করছিল।
পরে একজনের মাধ্যমে আমরা জানতে পারি এক লোক মেয়েটিকে অজ্ঞান অবস্থায় একটি গ্যারেজের দিকে নিয়ে গেছে। পরে অনেক খুঁজে আমরা তাকে উদ্ধার করি। তখন সে জানায় হারুনুর রশিদ তাকে একটি চকলেট খেতে দিয়েছিল এর পর আর কিছুই মনে নেই। পরে মেয়েটির শারিরীক অবস্থা ও রক্তক্ষরণ দেখে ধর্ষণের ব্যাপারে নিশ্চিত হয়ে হারুনুর রশিদকে আটক করি। এসময় স্থানীয়রা ধর্ষক হারুনুর রশিদকে পিটুনি দেয়।