বিষয় :

একই সিনেমায় চুক্তিবদ্ধ হলেন অপু-বুবলী


১০ নভেম্বর, ২০২১ ১২:৩৫ : অপরাহ্ণ
সিনেমায়, চুক্তিবদ্ধ,অপু-বুবলী

বিনোদনের খবর : তরুণ নির্মাতা সাইফ চন্দনের নতুন ‘কয়লা’ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকাই সিনেমার বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। একই সিনেমায় যুক্ত হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা রাশেদ মামুন অপু।

অপু চুক্তিবদ্ধ হন গত ৭ নভেম্বর। আগামী ১২ নভেম্বর থেকে সিনেমার দৃশ্যধারণ শুরু করা হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

সাইফ চন্দন বলেন, ‘নায়িকা হিসাবে বুবলীকে চুক্তিবদ্ধ করার পর এবার প্রধান খল চরিত্রে পেলাম অপুকে। দারুণ অভিনেতা! তার প্রতিভা আমি এই সিনেমায় কাজে লাগাতে চাই।

তার চরিত্রটির নাম স্বপন। মূলত সে জুয়াড়ি। সে আবার বুবলীকে নিয়ে খোয়াব দেখে! বিয়ে করতে চায়। আমার বিশ্বাস অপু এই চরিত্রে অভিনয় করে ভালো করবেন।

সিনেমা প্রসঙ্গে রাশেদ মামুন অপু বলেন, ‘কয়লা’ সিনেমায় প্রধান খল চরিত্র হিসেবে যুক্ত হলাম। চরিত্রটির মধ্যে অনেকগুলো লেয়ার আছে। ত্রিভুজ প্রেমের একটা ব্যাপারও আছে। আমার ধারণা, কাজটি আনন্দ নিয়ে করতে পারবো।’

আব্দুল্লাহ জহির বাবুর কাহিনি ও সংলাপে ‘কয়লা’ নির্মাণ হচ্ছে সিমপ্ল্যাক্স ইন্টারন্যাশনালের ব্যানারে। এতে নায়ক চরিত্রে কে থাকছেন তা এখনো জানা যায়নি।

এস এস/

0Shares

আরো সংবাদ