জাতীয় ডেস্ক : প্রকাশিত হয়েছে ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল। যেখানে প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ২২৯ জন প্রার্থী।
আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।
এসএমএস-এর মাধ্যমে ফল জানতে টেলিটক মোবাইল থেকে BCS লিখে স্পেস দিয়ে ৪৩ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।
গত বছরের ২৯ অক্টোবর আটটি বিভাগীয় শহরের ৩৬৯ কেন্দ্রে একযোগে এই প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নিতে চার লাখ ৪২ হাজার ৮৩২ জন চাকরিপ্রার্থী আবেদন করেন, যা বিসিএসের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আবেদনের রেকর্ড।
এস এস/