বিষয় :

সেতুমন্ত্রীর মাধ্যমে কি চাঁদা জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো—প্রশ্ন জামায়াত আমিরের


২১ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৫১ : পূর্বাহ্ণ

পোস্টে জামায়াত আমির বলেন, ব্যাকরণ কিছুই বোঝা যাচ্ছে না। সূচনাতেই বাংলাদেশ কোন দিকে যাচ্ছে?

সড়কে পরিবহন থেকে টাকা আদায় বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমের মন্তব্যের সমালোচনা করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

সেই সঙ্গে তিনি প্রশ্ন রেখেছেন, ‘তাহলে কি নবগঠিত সরকারের সড়ক ও সেতুমন্ত্রীর মাধ্যমে চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো? আজ শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ প্রশ্ন করেন।

পোস্টে জামায়াত আমির বলেন, তাহলে কীভাবে দুর্নীতির টুটি চেপে ধরা হবে? ব্যাকরণ কিছুই বোঝা যাচ্ছে না। সূচনাতেই বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? তিনি আরও লিখেছেন, প্রিয় জনগণ, চাঁদার কালো থাবা থেকে বাঁচতে হলে লড়তে হবে। এ লড়াইয়ে আপনাদের সঙ্গে আমরা আছি, ইনশাআল্লাহ।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার সড়কমন্ত্রী সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয়, সেভাবে আমি চাঁদা দেখি না। মালিক সমিতি, শ্রমিক সমিতি আছে, তারা তাদের কল্যাণে এটা ব্যয় করে। এটা অলিখিত বিধির মতো। চাঁদা আমি সেটাকে বলতে চাই, যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়।

এসএস/এমএফ

0Shares

আরো সংবাদ