বিষয় :

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন শেখ হাসিনা


১৩ এপ্রিল, ২০২১ ১১:৩৬ : পূর্বাহ্ণ

বাংলা নববর্ষ ১৪২৮ উপলক্ষে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৩ এপ্রিল) সোয়া ৭ টায় ভাষণ দেবেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়।

সাধারণ ছুটির প্রস্তাব যাচ্ছে প্রধানমন্ত্রীর কাছে
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২৫ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। এর আগে গত ৭ জানুয়ারি বর্তমান সরকারের বর্ষপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন। বেসরকারি টিভি চ্যানেল ও রেডিওগুলোও প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার করবে।

এসএস

0Shares

আরো সংবাদ