বিষয় :

শেষবারের মতো নিজ বাসভবনে আনিসুল হক


২ ডিসেম্বর, ২০১৭ ৮:৫০ : পূর্বাহ্ণ

সকালেরসময় ডেস্ক :: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের মরদেহ শেষবারের মতো তাঁর বাসায় নেয়া হয়েছে।

আজ শনিবার বেলা দেড়টার দিকে তার মরদেহ বহনকারী গাড়ি ২৩ নম্বর সড়কের বাসায় পৌঁছে। এ সময় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

মেয়র আনিসুল হকের মরদেহ বিকাল তিনটা পর্যন্ত বাসায় রাখা হবে। সেখানে তাঁর পরিবারের সদস্য ও স্বজনরা শেষবারের মতো তাঁকে দেখবেন।

এর আগে আনিসুল হকের মরদেহবাহী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি বেলা পৌনে একটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তাঁর মরদেহ বনানীর বাসায় আনা হয়।

বিমানবন্দরে পরিবারের পক্ষ থেকে আনিসুল হকের মরদেহ গ্রহণ করেন মেয়রের ছোটভাই সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মো. শফিউল হক।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরসহ বিশিষ্টজনেরা।

মেয়রের মরদেহের সঙ্গে দেশে এসেছেন তাঁর স্ত্রী রুবানা হক, ছেলে নাভিদুল হক, দুই মেয়ে ওয়ামিক উমায়রা ও তানিশা ফারিয়াম্যান হক।

0Shares

আরো সংবাদ