বিষয় :

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা: নারীসহ আরও ৩ পাচারকারী গ্রেফতার


৯ জুন, ২০২০ ১২:০৯ : পূর্বাহ্ণ

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মানবপাচার চক্রের আরও তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্রেফতাররা হলেন- সোহাগ হোসেন (৫০), খালিদ চৌধুরী (৪২) ও মোছা. সানজিদা (৩৮)।

সোমবার (৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের সিরিয়াস ক্রাইম ইউনিট তাদের গ্রেফতার করে বলে জানানো হয়।

সিআইডি জানায়, লিবিয়ার ২৬ বাংলাদেশি হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় মানবপাচারকারীদের গ্রেফতারে সিআইডির সিরিয়াস ক্রাইম ইউনিট কাজ করছে। সবশেষ অভিযানে ওই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে সিআইডি বাদী হয়ে পল্টন থানায় দুটি ও বনানী থানায় একটি মানবপাচার মামলা দায়ের করেছেন। এ পর্যন্ত মানবপাচার সংশ্লিষ্ট সারাদেশে দায়েরকৃত ১২টি মামলা তদন্ত করছে সিআইডি।

0Shares

আরো সংবাদ