বিষয় :

লন্ডন থেকে আগে বিএনপির অহী আসতো, এখন আসে আওয়ামী লীগের : ডা: জাফরুল্লাহ 


৪ আগস্ট, ২০১৯ ২:৫৮ : পূর্বাহ্ণ

গত কয়েকদিনে রাজধানীতে মহামারির রূপ নিয়েছে ডেঙ্গু। ছোট শিশু থেকে বৃদ্ধ অনেকেই আক্রান্ত হচ্ছেন ডেঙ্গু জ্বরে। সবার মধ্যে আতঙ্ক ডেঙ্গু নিয়ে ইতিপূর্বে দেশে বিভিন্ন সময় ডেঙ্গু রোগ দেখা গেলেও এবারের মতো ভয়াবহ ছিল না। এবার যেমন আক্রান্তের সংখ্যা বাড়ছে তেমনি মৃত্যুর সংখ্যাও বাড়ছে।

ডেঙ্গু সম্পর্কে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, খুবই দুর্ভাগ্যজনক পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি। ডেঙ্গু রোগ যেভাবে দ্রুত বাড়ছে এটা খুবই খারাপ কিন্তু এর একটা ভালো দিক আছে, তা হলো আমাদের দেশের দুটো রাজনৈতিক দলকে কাছাকাছি নিয়ে আসছে।

তিনি বলেন, আগে বিএনপির অহী আসতো লন্ডন থেকে, এখন আওয়ামী লীগের অহী আসে লন্ডন থেকে। মশা কিভাবে মারবো, কিভাবে কথা বলব, তার নির্দেশনা আসছে লন্ডন থেকে। কিন্তু সেটা পাঠাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটার সমস্যা হচ্ছে এক ব্যক্তির ওপর নির্ভরশীল। গত বুধবার (৩১ জুলাই) একটি বেসরকারি টেলিভিশনের এক টকশো অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী অনেক নির্দেশনা দেন, কাজ করেন কিন্তু তার নির্দেশনা কাজে লাগছে না। এটা শুনতে খারাপ শোনা যাবে। শেখ হাসিনা চার বছর ধরে চেয়েছেন গ্রামগঞ্জে ডাক্তার পাঠাতে, বলেও দিয়েছেন কিন্তু যায়নি। অন্যরা কথা শুনে না।

তিনি বলেন, শেখ হাসিনা দেশে নেই। স্বাস্থ্য মন্ত্রী মন্ত্রণালয়ের সকলের ছুটি বাতিল করে দিয়ে তার পরিবার নিয়ে মালয়েশিয়ায় পারিবারিক কাজে চলে গেছেন কিন্তু প্রধানমন্ত্রী কয় যায়গায় পাহারা দিবেন।

গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা বলেন, মন্ত্রণালয়ের সকলের ছুটি বাতিল করতে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ নিয়েছেন কিনা সেটা বড় কথা নয়। স্বাস্থ্যমন্ত্রণালয় নিয়ম করে দিয়েছেন সকলের ছুটি বাতিল। স্বাস্থ্যমন্ত্রীর প্রয়োজনীয় কাজ থাকলেও এসময় তার বিদেশে না যাওয়াটাই ছিল বুদ্ধিমানের কাজ।

0Shares

আরো সংবাদ