বিষয় :

লন্ডনে ফিরে গেলেন খালেদার পুত্রবধূ সিঁথি!


১৯ আগস্ট, ২০১৯ ৭:২৮ : অপরাহ্ণ

ঈদুল আজহা কাটিয়ে লন্ডনে ফিরে গেছেন বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ শার্মিলা রহমান সিঁথি। সোমবার দুপুর ১২ টায় মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুই কন্যাকে নিয়ে বৃটেনে রওনা হন তিনি।

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শাইরুল কবির খান জানান, পূর্ব নির্ধারিত শিডিউলেই তিনি ফিরে যাচ্ছেন।

গত ৩ আগস্ট লন্ডন থেকে ঢাকায় আসেন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। দলীয় কোনো কর্মসূচিতে যোগ না দিলেও ঈদের দিন তিনি শাশুরির সঙ্গে সাক্ষাৎ করে তার শরীরের শরীরের খোঁজ-খবর নেন।

২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান কোকো। কোকোর মৃত্যুর পর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি দুই সন্তানকে নিয়ে মালয়েশিয়া থেকে লন্ডনে চলে যান। এখন তারা সেখানেই বসবাস করছেন।

0Shares

আরো সংবাদ