বিষয় :

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা: লিসা কার্টিস


৩ মার্চ, ২০১৮ ২:৩২ : পূর্বাহ্ণ

সকালেরসময় ডেস্ক::  যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিষদের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক লিসা কার্টিসসহ নয় সদস্যের একটি প্রতিনিধি দল কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন । শনিবার সকাল ৮টার দিকে তারা সড়কপথে টেকনাফের শামলাপুরে অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

এ সময় তিনি মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। এরপর সকাল ১০টার দিকে তারা টেকনাফের কেরুনতলীতে প্রত্যাবাসনের জন্য তৈরি করা ট্রানজিট ঘাট পরিদর্শন করেন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল জানান, এখান থেকে প্রতিনিধি দল বেলা ১২টার দিকে উখিয়ার কুতুপালং টিভি কেন্দ্র সংলগ্ন ইউএনএইচসিআর পরিচালিত ট্রানজিট ক্যাম্পে (অন্তর্বর্তীকালীন) আসেন। সেখানে তিনি রোহিঙ্গাদের দেওয়া স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন এবং রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করেন। সেখান থেকে তিনি উখিয়ার বালুখালী ক্যাম্প পরিদর্শনে যান।

এ সময় তার সঙ্গে অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটও ছিলেন। আফরুজুল হক জানান, লিসা কার্টিস তিনদিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছেছেন। শুক্রকার বিকালে বিমানযোগে তিনি কক্সবাজার আসেন।

0Shares

আরো সংবাদ