বিষয় :

রাষ্ট্রদূতরা নিজেদেরকে এদেশের সম্রাট মনে করেন– পররাষ্ট্রমন্ত্রী


২১ জুলাই, ২০২৩ ৬:৪৮ : অপরাহ্ণ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, সম্প্রতি পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ৪০ জন মারা গেলো। একটা দেশও কথা বলেনি। আমাদের দেশে কে কি করলো সঙ্গে সঙ্গে চিৎকার। এটি অভন্তরীণ বিষয়ের ওপর হস্তক্ষেপ। যা জেনেভা কনভেশনের ধারে কাছেও নেই।

বিদেশিদের মন্তব্য গণমাধ্যমে অতিপ্রচারের ফলে দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে তারা মজা পান বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। শুক্রবার দুপুরে সিলেট শিল্পকলা একাডেমিতে সম্মাননা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ কে আবদুল মোমেন বলেন, পৃথিবীর আর কোথাও একটিভিস্ট রাষ্ট্রদূতরা দলবেঁধে মন্তব্য করে বেড়ায় না। বিদেশি রাষ্ট্রদূতরা নিজেদেরকে এদেশের সম্রাট মনে করেন বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্যকারীদের বয়কট করতে গণমাধ্যমকে ভূমিকা নিতেও আহ্বান জানান তিনি।

এর আগে, পররাষ্ট্রমন্ত্রী জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এ বছর ৫ জনকে সম্মাননা প্রদান করা হয়।

এসএস

0Shares

আরো সংবাদ