বিষয় :

মামলাজট কমাতে বিচারপতিদের আরও বেশি কাজ করার আহ্বান রাষ্ট্রপতির


১৮ ডিসেম্বর, ২০২০ ৬:১৭ : অপরাহ্ণ

মামলাজট নিয়ন্ত্রণে আনতে বিচারপতিদের আরও বেশি কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ শুক্রবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবসে প্রধান অতিথি হিসেবে ভিডিওবার্তায় বক্তব্য দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এ সময় চলমান মামলার সংখ্যা আয়ত্তে আনতে বিচারপতিদের আরও বেশি কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি।

এ সময় বিচারপ্রার্থীদের মামলার রায়ের পর রায়ের কপি (অনুলিপি) পেতে যেন ঘুরতে না হয় সেজন্য বিচারপতিদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এসএস

0Shares

আরো সংবাদ