বিষয় :

মন্ত্রিপরিষদ সচিব হলেন খন্দকার আনোয়ারুল ইসলাম


১৪ অক্টোবর, ২০১৯ ৯:৪৯ : পূর্বাহ্ণ

নতুন মন্ত্রিপরিষদ সচিব হয়েছেন সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বর্তমানে চুক্তিতে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে থাকা মোহাম্মদ শফিউল আলমের স্থলাভিষিক্ত হবেন।

মোহাম্মদ শফিউল আলম ২০১৫ সালের অক্টোবর থেকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। রবিবার (১৩ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখার উপসচিব তমিজুল ইসলাম খানের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি হওয়া এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

খন্দকার আনোয়ারুল ইসলাম ১৯৮৩ সালে বিসিএস ব্যাচের কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সমাজকল্যাণ বিভাগে পড়াশোনা করেছেন। তার ডেভেলপমেন্ট প্ল্যানিংয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাও আছে।

তিনি ২০১১ সালের ১৩ নভেম্বর সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে যোগ দেন। ২০১৩ সালে তিনি সচিব ও ২০১৭ সালে জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি পান।

0Shares

আরো সংবাদ