বিষয় :

ভারতে বিএসএফ-বিজিবি বৈঠক আজ–থাকবে কুকি-চিন ইস্যু


১১ জুন, ২০২৩ ১০:৫৬ : পূর্বাহ্ণ

ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সঙ্গে ভাতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর ডিজি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। রোববার (১১ জুন) বৈঠকে কুকি-চিনকে দমন করতে বিএসএফ এর সয়তার বিষয়টি নিয়ে আলোচনা হবে।

জানা যায়, আজকের বৈঠকে সন্ত্রাসীদের একটি তালিকাও বিএসএফের কাছে হস্তান্তর করা হবে। এদেরকে ধরিয়ে দেওয়ার সহায়তা চাইবে বিএসএফের কাছে। তালিকায় মাদক ব্যবসায়ী, চোরকারবারি এবং আরাকান কেন্দ্রিক জঙ্গি সংগঠন আরাকান আর্মি, বান্দরবান-রাঙ্গামাটি কেন্দ্রিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিনের ক্যাডার বাহিনীর নাম রয়েছে। কুকি-চিনের আত্মগোপন করা প্রধান নেতা নাথান বমের নামও রয়েছে ঐ তালিকায়।

এছাড়াও, ভারতের নয়াদিল্লিস্থ বিএসএফ চাওলা ক্যাম্পে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৩তম সীমান্ত সম্মেলনে দুই দেশের সীমান্ত নিয়ে আলোচ্যসূচিতে থাকছে সীমান্ত এলাকায় নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের গুলি করা, আহত করা এবং হত্যা করার বিষয়টি গুরুত্ব পাবে। এ বিষয়ে দুই দেশের সীমান্তে সহিংস ঘটনা রোধ ও সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নিয়ে আসার জন্যে অতিরিক্ত পর্যবেক্ষণের কথা উত্থাপন করা হবে।

বাংলাদেশি নাগরিকদের অপহরণ, আটক, অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম, অস্ত্র ও গোলা-বারুদ পাচার, জাল নোটের লেনদেন, সীমান্তের অপর প্রান্ত থেকে বাংলাদেশে ফেনসিডিলসহ মাদক চোরাচালান বন্ধ, আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে উন্নয়নমূলক নির্মাণকাজ, উভয় দেশের সীমান্তে নদীর তীর সংরক্ষণ কাজে সহায়তা এবং উভয় বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধির উপায় নিয়ে বৈঠকে আলোচনা হবে।

উল্লেখ্য, দেশের পার্বত্যাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিনের বেশ কিছু সদস্য প্রতিবেশী দেশ ভারতের মিজোরাম রাজ্যের পাহাড়ে আত্মগোপন করেছে। বান্দরবান ও রাঙ্গামাটির সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে টিকতে না পেরে তারা পাশে মিজোরাম রাজ্যে আত্মগোপন করে। বাংলাদেশের সীমান্তের ওপারে মিজোরামের গভীর পাহাড়ি জঙ্গলে কুকি-চিনের ঘাঁটি রয়েছে।

এসএস

0Shares

আরো সংবাদ