বিষয় :

বিএম ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় কারও অবহেলা থাকলে ব্যবস্থা–স্বরাষ্ট্রমন্ত্রী


৬ জুন, ২০২২ ৭:০৪ : অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় কারও বিন্দুমাত্র অবহেলা-দায় থেকে থাকলে অবশ্যই তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার (৬ জুন) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা না হওয়া এবং কেউ গ্রেপ্তার না হওয়ার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, কোনো অপরাধকেই আমরা দায়মুক্ত করি না। যে অপরাধ করেছেন, আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, এখানে যে ঘটনা ঘটেছে, আমি আগেই বলেছি, তদন্ত হচ্ছে এবং তদন্ত হওয়া পর চিহ্নিত হবে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত কিংবা অবহেলার কারণে কিংবা যেকোনো কারণেই তাদের যদি বিন্দুমাত্র অবহেলা-দায় থেকে থাকে, অবশ্যই তাদের বিচারের মুখোমুখি হতে হবে।

এর আগে সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় বিএম কন্টেইনার টার্মিনাল পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুর ২টায় বিএম ডিপোতে প্রবেশ করেন তিনি। এসময় স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলম, সেনাবাহিনী, নৌ বাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএস

0Shares

আরো সংবাদ